1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

শান্তিগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পৃথকস্থানে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুবরণ করেছেন। রোববার দুপর ২টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আহসানমারা সেতুর পশ্চিম পাশে খালের মধ্যে পড়ে রায়হান আহমদ (২) নামের এক শিশু মারা যায়। রায়হান আহসানমারা এলাকার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু রায়হান আহমদ তার পরিবারের অগোচরে হাঁটতে হাঁটতে পানিতে পারে যায়। হঠাৎ তার মা রত্মা বেগম ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বিকাল ৩টায় তাকে পাশের খালে পাওয়া যায়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রায়হানকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে, একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর (নোয়াবাড়ি) গ্রামের বাড়ির সাঁকো থেকে পড়ে সাইদুল ইসলামের মেয়ে মাইমুনা আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সাঁকো থেকে পড়ে মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রে জানা যায়, মাইমুনা সন্ধ্যা সময় সাঁকোর উপর থেকে পড়ে যায়। এক ঘন্টা ধরে তাকে না পেয়ে খুঁজাখুঁজি শুরু করেন তারা। সন্ধ্যা ৭টায় বাড়ির সামনের খালে মৃত অবস্থায় মাইমুনার লাশ পাওয়া যায়।

পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যা মোছা. রুকিয়া বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com