1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাস সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে গেছেন

  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬৭ Time View

শাল্লা সংবাদদাতা –

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন) বলেছেন কমরেড শ্রীকান্ত দাশ ছিলেন একজন পূর্ণাঙ্গ মানুষ। শ্রীকান্ত দাসকে আমরা তার বইয়ের মধ্যদিয়ে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাগুলো বঙ্গবন্ধু শ্রীকান্ত দাসের মতো মানুষজন পাশে থাকার কারণেই সাহস পেয়েছিলেন। শ্রীকান্ত দাসের মতো মানুষের ঘরে ঘরে জন্ম হওয়া প্রয়োজন।

তিনি বলেন, শ্রীকান্ত দাস মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন, শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাস সমাজকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে গেছেন। মরণোত্তর দেহ পর্যন্ত দান করে গেছেন দেশপ্রেমিক শ্রীকান্ত দাশ। তার এই আদর্শ আমাদের হৃদয়ে লালন করতে হবে। তাজুল মোহাম্মদ প্রণীত বইটি পড়তে হবে সবার। তবেই শিল্পী সংগ্রামী শ্রীকান্ত দাশ সম্পর্কে আমরা জানতে পারব।

রোববার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ গণ মিলনায়তনে উদীচী’র শাল্লা শাখা আয়োজিত বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক তাজুল মোহাম্মদ প্রণীত ও সাহিত্য প্রকাশনা কর্তৃক প্রকাশিত ‘মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাল্লা উপজেলা উদীচীর সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশের সভাপতিত্বে  ও শাল্লা শাখা উদীচী’র সাধারণ সম্পাদক চম্পা তালুকদারের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম, কমরেড অমরচাঁদ দাস,-সম্পাদক বিমান কান্তি তালুকদার, অ্যাডভোকেট সুব্রত কুমার দাস, উপজেলা শাখা খেলাঘর আসরের সভাপতি কাননবালা সরকার, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চৌধুরী, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, শাল্লা শাখা উদীচী’র সহ সভাপতি বিধান তালুকদার, শিক্ষক অনাদি তালুকদার, কমরেড শ্রীকান্ত দাসের জ্যেষ্ঠপুত্র দুরন্ত দাস প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে কমরেড শ্রীকান্ত দাশের সহধর্মিণী ছায়া রাণী দাশ, শ্রীকান্ত দাশের লন্ডন প্রবাসী পুত্র সুশান্ত দাশ  সহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দাঁড়িয়ে শ্রদ্ধার সহিত ১মিনিট নীরবতা পালন করা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com