1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে চালুর দাবী জানিয়েছেন ব্রিটেন প্রবাসীরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৬৬ Time View

আমিনুল হক ওয়েছ: গত ২১ ফেব্রুয়ারী রোববার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অর্গানাইজেশন ফর দ্যা রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুজ অব দ্যা ইউএন’র পক্ষ থেকে চিপেনহ্যাম নিলড হলে (উইলশায়ার) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান ড. তোজাম্মেল টনি হক ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ মঈন উদ্দিন খান বাদল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান আয়োজক আরজু মিয়া এমবিই। উইলশায়ার শাখার সাধারণ সম্পাদক সোমেশ্বর দাস সুমনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিপেনহামের মেয়র ডেভিড পাওয়েল।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘সুইন্ডন একতারার’ পরিবেশনায় এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কবিতা আবৃত্তি, গান, নিত্য পরিবেশিত হয়। সভার শেষ পর্যায়ে সংগঠনের সহ সভাপতি ড: রফি আহমদের সমাপনি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com