1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেটের শাবিপ্রবি শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৭২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আনুমানিক ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

ওই শিক্ষার্থী  বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে (২০২০-২১ সেশন) অধ্যয়নরত।

জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত এল সেইফ নামক বাসায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল, এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সাথে কথা বলেছি, তারা সিলেট অভিমুখে রওয়ানা দিয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এর আগে দিবাগত রাত ১টার (আনুমানিক) দিকে আরিফ তার ফেসবুক পোস্টে লিখে—

“বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগত। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর। নিরর্থক।

এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।”

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com