1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

টস জিতে পাকিস্তানের ব্যাটিং

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৪৫৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান-বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক শহীদ আফ্রিদি।

বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টি বাধায় আয়ারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। শেষ ম্যাচে ওমানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ’এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

আজ ইডেনে আন্তর্জাতিক কোনো ম্যাচে ২৬ বছর পর খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে পশ্চিম বঙ্গের এ মাঠটিতে বরাবরই ভালো খেলে এসেছে পাকিস্তান। তবে এসব নিয়ে এখন মাথা ঘামাচ্ছেন না টাইগার দলপতি মাশরাফি। বরং পাকিস্তানের বিপক্ষে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামছে লাল-সবুজের দল এমনটিই জানিয়েছেন দেশের সফল এ অধিনায়ক।

ওয়াকার ইউনুস শিষ্যদের বিপক্ষে এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টি ম্যাচের ৭টিতে হারলেও শেষ দুটি ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাস টাইগারদের পক্ষে থাকবে বলে সমর্থকদের আশা।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আরাফাত সানি, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com