1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

জগন্নাথপুরে লন্ডনিকন্যাকে প্রেমের ফাঁদে ভিডিও ধারণ/ পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৪৭ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক লন্ডনিকন্যাকে প্রেমের ফাঁদে পেলে প্রতারণার অভিযোগে শাব্বির আহমদ (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার ওই ভুক্তভোগি লন্ডনিকন্যার চাচা বাদী হয়ে জগন্নাথপুর থানায় শিব্বির আহমদের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত শিব্বির জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণ পাড়া) এলাকার রহমত আলীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেশের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসেন ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণি। অভিযুক্ত শিব্বির ওই তরুণির বাড়িতে পাইভেট গাড়ি চালকের কাজ করত। সেই সুবাদে ওই তরুণির সঙ্গে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক গড়ে তোলেন ওই যুবক। কিছুদিন পর ওই তরুণি আবার ইংল্যান্ডে চলে গেলেও শিব্বিরের সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলতেন। তখন কৌশলে ওই তরুণির ছবি ও ভিডিও ধারণ করেন শিব্বির। এরপর কিছু দিন যেতে না যেতে প্রকাশ পায় শিব্বিরের প্রতারণার আসল রূপ। এক পর্যায়ে সে ওই তরুণির কাছ থেকে ছবি আর ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে হাতিয়ে নেন মোটা অংকের টাকা।
মামলার বাদী ওই তরুণির চাচা বলেন, শিব্বির কৌশলে আমার ভাতিজির ছবি ও ভিডিও ধারণ করে দীর্ঘদিন ধরে তাঁকে ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে ৩ লাখ টাকা হাতিয়ে নেয়। গত শুক্রবার সে ফোনের মাধ্যমে আরো ৫ লাখ টাকা দাবি করলে আমার ভাতিজি বিষয়টি আমাদের জানায়। পরে আমরা আইনের আশ্রয় নেই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইংল্যান্ডপ্রবাসী ওই তরুণির চাচা মামলা দায়ের করায় শিব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘ দিন ধরে ওই তরুণির সঙ্গে প্রতারনা করে আসছিল। আজ শনিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাব্বিরের বিরুদ্ধে  পর্নোগ্রাফি ও অর্থ আত্মসাৎ আইনে মামলা দায়ের করা হয় বলে ওসি জানান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com