1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু রাহুলের হুঁশিয়ারি ‘পদত্যাগ না করা পর্যন্ত মোদি-অমিতকে ঘুমাতে দেব না’

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব পালিত

  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১১ Time View

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উৎসব পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে চত্বরের রথবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ও শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ বসিয়ে রথটানা হয়৷ ভক্তবৃন্দদের রথটানার পাশাপাশি বিগ্রহের সামনে কলা দিতে দেখা যায়। প্রতি বছরের ন্যায় এবারো রথযাত্রা উপলক্ষে রথবাড়িতে মেলা বসে। রথযাত্রায় বিপুল ভক্ত সমাগম ঘটে। বিকেলে রথদুটি বাসুদেব মন্দিরে নেন ভক্তরা। সাতদিন পর ফেরা রথের মাধ্যমে জগন্নাথ বিগ্রহ কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউরের বিগ্রহ আনা হবে। রথ উৎসবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা পিষুষ রায়,কালা, জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দির উন্নয়ন কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছু,সাধারণ সম্পাদক জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর,সাধারণ সম্পাদক হীরা মোহন দেব,জেলা পূজা উদযাপন পরিষদ সদস্য বিভাস দে,কাজল বণিক,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, কমিউনিটি নেতা মুকুল ভট্টাচার্য, কাউন্সিলর কৃষ্ণ চন্দ, প্রজেশ গোপ, শশী কান্ত গোপ, অরূপ সরকার, কল্যাণ কান্তি রায় সানী,সজিব রায় দুর্জয়,সুবীর দাস প্রমুখ পরে জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com