1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

জনপ্রতিনিধিদের পাশে পেয়ে দুর্গত উপজেলা ঘোষনার দাবি কৃষকদের

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টার:: শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। বৃহস্পতিবার তাঁরা উপজেলা পরিষদের মাসিক সভা স্থগিত করে সারাদিন ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষয়ক্ষতি পরির্দশন করে কৃষকদেরকে শান্তনা দেন। এসময় কৃষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। এবং দুর্গত এলাকা ঘোষনার দাবি জানান। কৃষকদের দাবির বিষয়টি উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন ও ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।

FullSizeRenderপ্রসঙ্গত বুধবার রাতে শিলাবৃষ্টিতে উপজেলা নলুয়া ও মইয়ার হাওরের প্রায় ১২ হাজার হেক্টর বোরো ফসলের ক্ষতি হয়। এসব ক্ষয়ক্ষতিতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকরা জানান, এখনো যেসব ধান হাওরে রয়েছে অব্যাহত বৃষ্টির কারণে সেগুলো গোলায় তুলতে পারবেন কীনা সংশয় রয়েছে। ইতিমধ্যে পাউবোর বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। জলাবদ্ধতার কারণে কৃষকরা পাকা ধান কাটতে পারছেন না। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির, কৃষি অফিসার আসাদুজ্জামান ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক ক্ষতিগ্রস্থ কৃষকদের শান্তনা দিয়ে হাওর পরির্দশন করলেও পাউবোর কর্মকর্তাদের দেখা মিলেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com