1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক

সুনামগঞ্জে যুবলীগের ৩টি কমিটি বাতিল

  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
  • ৪৩০ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলা, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টায় নবগঠিত জেলা আওয়ামী যুবলীগের সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক এ ঘোষণা দেন।
বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজ বিপনীস্থ কার্যালয়ে নবগঠিত জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এক সাধারণ সভায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ, জেলার বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ ও সুনামগঞ্জ পৌর যুবলীগ দীর্ঘ দিন থেকে নিষ্ক্রিয় থাকার কারণ দেখিয়ে যুবলীগের এ ৩ টি আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করেন।
আতিক জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় জেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যে মতামাতের ভিত্তিতে ও এ ৩টি আহ্বায়ক কমিটিগুলো বাতিল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ ২১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরআগে ২০১০ সালে ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে জেলা যুবলীগের আহ্বায়ক করে বিগত ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু ব্যরিস্টার ইমন গত ২৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় । গত ১৩ এপ্রিল সুনামগঞ্জ জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com