1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
স্বরাষ্ট্রমন্ত্রী/আসিব-আসিব বলে কতদিন পার হবে জানি না তাহিরপুরে গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল নারীর গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গাজায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল

  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ। গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলা চালালে আল জাজিরার পাঁচ সাংবাদিকসহ মোট সাতজন নিহত হন। নিহত সাংবাদিকরা হলেন—আনাস আল শরীফ (২৮), আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিওয়া।

আনাস আল শরীফ দীর্ঘদিন ধরে উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করে আসছিলেন। নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্স-এ (পূর্বে টুইটার) পোস্টে তিনি জানান, গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ চলছে। ওই পোস্টে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং আকাশে কমলা আলোর ঝলক ধরা পড়ে।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, আনাস আল শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে ‘প্রমাণ’ আছে। তবে ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই; তিনি নিয়মিত মাঠ থেকে সংবাদ প্রতিবেদন করতেন।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ড ও ইসরায়েলি সেনাবাহিনীর ‘উসকানিমূলক প্রচারণার’ তীব্র নিন্দা জানিয়েছে। গত জুলাইয়েও ইসরায়েলি সেনাদের মুখপাত্র সামাজিক মাধ্যমে আনাসকে হামাসের সদস্য বলে অভিযোগ করেছিলেন, যা আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করে।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে জানায়, আনাসকে ইসরায়েলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল।

২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ২০০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com