1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

আবারও জামায়াতের আমির নির্বাচিত শফিকুর রহমান

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬-২০২৮ সালের জন্য আবারো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

রবিবার দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের (সদস্য) রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। গতকাল শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com