1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

সুনামগঞ্জে চাচাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
চাচাকে হত্যার ঘটনায় ভাতিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত (১ম) এর বিচারক তেহসিন ইফতেখার এই রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষে এই মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১ম) এর পিপি অ্যাড. শেরেনুর আলী এবং আসামী পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী অ্যাড. মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ জুন মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে সাতটায় শুক্কুর আলী মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে ফেরার পথে ভাতিজা সালাহ উদ্দিন পূর্ব পরিকল্পিত আক্রমনের শিকার হন। বিশ্বম্ভরপুর উপজেলার পলাশগাঁও গ্রামের আব্দুল আজিজ’র ছেলে সালাহ উদ্দিনের চাকুর আঘাতে ঘটনাস্থলেই শুক্কুর আলী মাটিতে লুটে পড়েন। এসময় শুক্কুর আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছা. সরুফা বেগম বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় মঙ্গলবার আসামী সালাহ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com