1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা

  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

তবে আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়লেও ব্যাংকের ভোল্টের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার মো. কলিম উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রল ঢেলে দুর্বৃত্তরা ব্যাংকে আগুন দেয়। কর্তব্যরত নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে আমাদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজয়নগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ঘটনার পর পৌঁছে দেখা যায়, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যাংকের নৈশপ্রহরী ও স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানিয়েছেন, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি জানান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। এ ঘটনায় তদন্ত চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। সূত্র সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com