1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

জগন্নাথপুর আর্টস্কুলের উদ্যোগে ১৩ মে থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনী

  • Update Time : শনিবার, ৭ মে, ২০১৬
  • ৬৯৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার একমাত্র চারুকারু বিদ্যালয় জগন্নাথপুর আর্টস্কুলের উদ্যোগে আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চিত্র প্রর্দশনী। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন চিত্র প্রর্দশনীর উদ্বোধন করবেন। সমাপনী দিনে ১৯ মে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হ্যারল্ড রশীদ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি,প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চিত্র প্রর্দশনী উন্মুক্ত থাকবে। জগন্নাথপুর আর্টস্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চিত্রশিল্পী প্রনব বণিক ও আর্টস্কুলের পরিচালক জুনায়েদ আহমদ সজল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর আর্টস্কুলের আয়োজনে ষষ্ট চিত্র প্রর্দশনী উপলক্ষে আর্টস্কুলের খুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্থান পাবে তাদের আঁকা নানা চিত্রকর্ম। এ চিত্র প্রর্দশনী সকল শ্রেণী পেশার মানুষের জন্য প্রতিদিন উন্মুক্ত থাকবে। প্রর্দশনীতে সবার উপস্থিতি কামনা করেছেন আর্টস্কুল কর্তৃপক্ষ। এদিকে আর্টস্কুলের সাবেক শিক্ষক ও পরিচালক বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত আমিনুল হক ওয়েছ আর্টস্কুলের চিত্র প্রর্দশনী সফলে সকলের সহযোগীতা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com