1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরের সাতটি ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা ভোট যুদ্ধে নেমেছেন

  • Update Time : রবিবার, ৮ মে, ২০১৬
  • ৩৩১ Time View

স্টাফ রির্পোটার :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচেন নিজ নিজ আসনটি টিকিয়ে রাখতে জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা এবারও ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। তাদের পাশাপাশি সাবেক চেয়ারম্যানরাও আসন পূনরুদ্ধারে, তারাও নেমেছেন এ যুদ্ধে। বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের উন্নয়নের সার্বিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে রয়েছেন ব্যাপক আলোচনা। ভোটাররা মনে করেন, নির্বাচনী মাঠে বর্তমান ও সাবেক চেয়ারম্যানদের সঙ্গে লড়তে হবে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের।
জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানরা প্রার্থী হয়েছেন। এর মধ্যে ৩টি ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে লড়বেন বর্তমান চেয়ারম্যানরা। তারা হলেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল হাসান ও পাইলগাও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। অপর তিনটি ইউনিয়নে প্রার্থী রয়েছেন পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মজলুল হক, ও আশারকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আইয়ুব খান। বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি সাতটি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান যারা আসন পূনরুদ্ধারে, লড়চ্ছেন তারা হলেন, কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল হাসিম, পাটলী ইউনিয়নে আওয়ামীলীগের মনোণিত প্রার্থী আঙ্গুর মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে হারুনুর রাশিদ, রানীগঞ্জ ইউনিয়নে আব্দুল হাফিজ, আশারকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ মনোণিত প্রাথী শাহ আবু ইমানী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মদরিছ ও পাইলগাও ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মঞ্জুর আলী আফজল।
এলাকাবাসী ও ভোটাররা জানান, আগামী ইউপি নির্বাচনে সাতটি ইউনিয়নে বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা ফ্যাক্টর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন। কারন তাদের শ্রম ঘাম এলাকার সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। রয়েছেন নির্বাচনী অভিজ্ঞতা। যে কারনে মুল প্রতিদ্বন্দ্বিতায় তাদের অবস্থান সুদৃঢ় হতে পারে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com