1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জগন্নাথপুরে ৬০০ মসজিদে বৃক্ষের চারা বিতরণ করলেন এমপি কয়ছর এম আহমদ গানের তালে তালে বৈঠার ঝিলিক: জগন্নাথপুরে নৌকা বাইচ রূপ নিল জনসমুদ্রে

দেড় মাসে ৪৯৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাজায় হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তি বারবার লঙ্ঘন করেছে ইসরাইল। গত দেড় মাসে প্রায় ৫০০ বার চুক্তি লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়েছে দেশটি। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, গত ৪৪ দিনে অন্তত ৪৯৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত হয়েছেন অন্তত ৩৪২ ফিলিস্তিনি। যাদের মধ্যে বেশির ভাগই নারী, শিশু ও বৃদ্ধ।
x

নিবার এক বিবৃতিতে গাজা মিডিয়া অফিস জানায়, ইসরাইলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিকভাবে ও পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব লঙ্ঘন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও চুক্তির মানবিক প্রোটোকলের প্রকাশ্য লঙ্ঘন। বিবৃতিতে আরও জানানো হয়, শুধু শনিবারই ২৭টি হামলায় ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।

সংস্থাটি বলেছে, ইসরাইল কর্তৃক বারবার লঙ্ঘন, মানবিক বিপর্যয় ও নিরাপত্তাজনিত বিপর্যয়ের জন্য দায়ী। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী জরুরি ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম অবাধ প্রবেশের কথা থাকলেও, ইসরাইল এখনও গাজায় সহায়তা প্রবাহ কঠোরভাবে সীমিত করে যাচ্ছে। শনিবার গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে শিশুও রয়েছে।
সৌজন্যে মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com