1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি! এক ফোনালাপেই ফাঁস হলো ৩ বছর আগের লোমহর্ষক খুনের রহস্য! যুক্তরাজ্যে স্বজনদের পরিচয় ব্যবহার করে অর্থ জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

ছাতকের সাবেক মেয়র আ.লীগ নেতা আবুল কালাম গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জের শিল্প শহর ছাতক পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিলেটের তারাপুর চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত ০৬/২৪ইং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর আবুল কালাম চৌধুরীকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে। জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারেক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ছাতক পৌরসভা গঠনের পর ৫ বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, এরমধ্যে চারবারই বিজয়ী হন আবুল কালাম চৌধুরী। সিলেট ভ্রমণ

জানা যায়, পৌরসভা গঠনের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক ১৯৯৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল ওয়াহিদ মজনু মিয়া। এরপর ২০০৪, ২০১১, ২০১৬ ও ২০২১ সালে টানা চার নির্বাচনে বিজয়ী হয়েছেন আবুল কালাম চৌধুরী। তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মরহুম আরজ মিয়া চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব। চাচা সুজন মিয়া চৌধুরী পৌরসভা গঠনের আগে বৃহত্তর ছাতক ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ছাতক উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন সুজন মিয়া চৌধুরী। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে ছাতক পৌর এলাকায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল আবুল কালাম চৌধুরীর পরিবার। সাত ভাইয়ের মধ্যে চতুর্থ আবুল কালাম চৌধুরী। তাঁর অন্য ভাইদের বিরুদ্ধে ছাতকের শিল্পাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সরবরাহের ঠিকাদারী নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। সূত্র-সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com