1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

নির্বাচন বানচালের চেষ্টা হলে বিএনপি প্রতিহত করবে : নজরুল ইসলাম

  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, ‘যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে। নির্বাচনে বিজয় নিয়ে যারা আত্মবিশ্বাসী নয় তারাই জনগণকে প্রতিপক্ষ মনে করছে।’

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দপুর বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সময় এমন একটি ঘটনা ঘটেছে, যা প্রশ্নের জন্ম দিয়েছে। লক্ষ্মীপুরেও একই ঘটনা। বিভিন্ন জায়গায় এ ধরনের রিপোর্ট আছে। এসব বিষয়ে ইসির কাছে অভিযোগ জানানো হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে ইসি আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারত। নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তাদের প্রতিহত করবে। নির্বাচনে বিজয় নিয়ে যারা আত্মবিশ্বাসী নয় তারাই জনগণকে প্রতিপক্ষ মনে করছে।’

এ ছাড়া সৈয়দপুরের ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মন্তব্যর সমালোচনা করে তিনি বলেন, ‘কোনো অসৎ উদ্দেশ্য না থাকলে অনাপত্তিপত্র কেন প্রয়োজন হলো?’ সূত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com