1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

বিপুল ভোটে হারলেন ব্যারিস্টার ফুয়াদ

  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এ আসনে বড় জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

বরিশাল-৩ আসনের ভোটারদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে উৎসবমুখর করে তুলেছিল। সূত্র-খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com