1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, সভায় ১৭টি প্রকল্প উপস্থাপন করা হলেও ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশই অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে পাস হয়েছে এবং কয়েকটির বিষয়ে মন্তব্য ও পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলমান ও পূর্বে প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক প্রকল্প এমন পর্যায়ে রয়েছে, যেগুলোর প্রয়োজনীয়তা নতুন করে যাচাই করা দরকার।

প্রকল্প অনুমোদনে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। পাশাপাশি প্রকল্পগুলো জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্র ইত্তেফাক

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com