1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আরও দুইটি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে নতুন ৫৪ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেটে উপসর্গ নিয়ে ৩৩৬ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একটি পাঁচ মাস বয়সী। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। আরেকটি আট মাস বয়সী। বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই দুই শিশু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এ নিয়ে সিলেট বিভাগে হাম আক্রান্ত ও হাম উপসর্গ নিয়ে ৩৪টি শিশু মারা গেল।

শনিবার (১৬ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৭৫ জন এবং সিলেট জেলায় ৪২ জন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৫৪টি শিশুর মধ্যে ৩২টি ভর্তি হয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। তাছাড়া ২২টি শিশু ভর্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সূত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com