1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ছাতকে আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষে সংঘর্ষে আহত ৪০

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষ প্রায় এক ঘণ্টাব্যাপী চলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, গ্রামের দীর্ঘদিনের বিরোধের জেরে অ্যাডভোকেট মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রের পাশাপাশি ইটপাটকেলের ব্যবহার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯ জনকে ছাতক হাসপাতালে ও  ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উভয় পক্ষের মধ্যে বিগত দিনে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানা ও আদালতে রয়েছে উভয় পক্ষের একাধিক মামলা। মামলার আসামি কফিল উদ্দিনের ভাই ফয়সাল আহমদ দীর্ঘদিন আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে শুক্রবার নিজ বাড়িতে আসার পর প্রতিপক্ষরা তাকে ধাওয়া করে। এ নিয়ে বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিক দুইপক্ষকে সংঘর্ষ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। কিন্তু শনিবার সকালে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে গুরুতর আহত গ্রামের তজন্মুল আলীর ছেলে আক্তার হোসেন (৫০), তৈয়ব আলীর ছেলে তাজুল ইসলাম (৫৫), আবুল কালামের ছেলে শাহজাহান মিয়া (৬০), মুক্তার আলী (৫৫), আরজু মিয়ার ছেলে কেনু মিয়া (৩৫), জমির উদ্দিনের ছেলে ছালেক মিয়া (২৩) সহ আহত ২৯ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আহত ৯ জনকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  ও ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com