1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম:
শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান

আত্মীয়তার সম্পর্ক রক্ষায় মহানবী (সা.)-এর নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৯ Time View
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির করার পর ‘রেহেম’ তথা আত্মীয়তার বন্ধন উঠে দাঁড়িয়ে বলল, (হে আল্লাহ) আমি দাঁড়িয়েছি, (দুনিয়াতে) আমার থেকে যেন কেউ বিচ্ছিন্ন না হয়, সেই আশ্রয় কামনা করছি। তখন আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তুমি এতে খুশি নও যে, তোমার সঙ্গে যে সম্পর্ক বজায় রাখবে, আমিও তার সঙ্গে সম্পর্ক রাখব।
আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। তখন রেহেম বলল, অবশ্যই। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে এই অধিকার তোমাকে দেওয়া হলো। এরপরে মহানবী (সা.) বললেন, তোমরা চাইলে এই আয়াতটি তিলাওয়াত করতে পারো, ‘ক্ষমতায় অধিষ্ঠিত হলে হয়তো তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে।
ওরা তো তারা, যাদের আল্লাহ অভিশপ্ত করে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন।’ (সুরা : মুহাম্মাদ, আয়াত : ২২-২৩)অন্য বর্ণনায় আছে, যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আমি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখব। আর যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। (সহিহ বুখারি, হাদিস নং : ৫৯৮৭, সহিহ মুসলিম, হাদিস নং : ৬৫১৮, মুসনাদে আহমাদ, হাদিস নং : ৮৩৬৭)

শিক্ষা ও বিধান

১. আত্মীয়তার সম্পর্ক ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।

আল্লাহ তাআলা আত্মীয়তার বন্ধনকে এত মর্যাদা দিয়েছেন যে, এর হেফাজতের ব্যাপারে তিনি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা শুধু সামাজিক দায়িত্ব নয়; বরং ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশও বটে।২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম যে ব্যক্তি আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাদের খোঁজখবর নেয় এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ায়, আল্লাহ তার প্রতি বিশেষ অনুগ্রহ ও রহমত বর্ষণ করেন।

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুনাহ। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহও তার থেকে রহমত ও বিশেষ অনুগ্রহ প্রত্যাহার করেন।

এটি অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা।৪. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সমাজে অশান্তি সৃষ্টি করে। আত্মীয়দের মধ্যে বিচ্ছেদ, হিংসা, বিদ্বেষ ও দ্বন্দ্ব সমাজে ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়। তাই ইসলাম পারিবারিক বন্ধন দৃঢ় করার নির্দেশ দিয়েছে।৫. আত্মীয়দের প্রতি সদাচরণ মুমিনের বৈশিষ্ট্য। প্রকৃত মুমিন আত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ করে, তাদের দুঃখে-সুখে পাশে থাকে এবং সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে।

৬. সম্পর্ক রক্ষায় একতরফা উদ্যোগও প্রশংসনীয় আত্মীয়রা সম্পর্ক না রাখলেও একজন মুসলিমের উচিত সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা এবং সালাম, খোঁজখবর ও সহযোগিতার মাধ্যমে বন্ধন অটুট রাখা।

এক কথায় এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। পক্ষান্তরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আল্লাহর অসন্তুষ্টি, অভিশাপ এবং রহমত থেকে বঞ্চিত হওয়ার কারণ। তাই প্রত্যেক মুসলিমের উচিত আত্মীয়-স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের খোঁজখবর নেওয়া এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করা।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com