1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে দ্বিতীয়টি নেই: খন্দকার মুক্তাদির চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগি: শি জিনপিং জগন্নাথপুরে অবরুদ্ধ ৫ পরিবারকে উদ্ধার, দখলমুক্ত জমিতে লাল নিশানা ট্রাম্পের বিরুদ্ধে আইসিসির বিচারকদের মামলা পবিত্র আশুরা আজ বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবরসহ ৯ জন খালাস দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন

বেনজীরকে ফিরিয়ে দিতে আমিরাত সরকার এখনও কিছু জানায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাত সরকারের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। তিনি বলেন, প্রয়োজনীয় সব কাগজপত্র বাংলাদেশ সরকার ইতিমধ্যে পাঠিয়েছে। ইউএই গভর্মন্টের (সরকার) তরফ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। আশা করি, শিগগির জানানো হবে।
শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এই সভার আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন ইউএই গভর্নমেন্টের (সরকার) রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার (বেনজীর আহমেদ) সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি, ফেডারেল পুলিশের কাছেই আছে; তাদের হেফাজতেই আছে। অন্য কোনো সংবাদ আমি জানি না।
বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত ‘পুশ-ইন’ঠেকাতে মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে। কাউকেই জোর করে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি।
সীমান্ত-সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করা উচিত উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি নাগরিক ভারতে অবৈধভাবে অবস্থান করলে তার পরিচয় যাচাই করে দুই দেশের প্রচলিত কূটনৈতিক প্রক্রিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা আছে। তবে জাতীয়তা যাচাই ছাড়া কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়া গ্রহণযোগ্য নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, ভারত সরকার যদি বাংলাদেশি নাগরিকদের তালিকা দেয়, তাহলে বাংলাদেশ আইনগত প্রক্রিয়ায় তাদের পরিচয় যাচাই করে গ্রহণ করবে। কিন্তু জোর করে কাউকে বাংলাদেশে পাঠানোর সুযোগ নেই। যথাযথ যাচাই ছাড়া কাউকে পাঠানোর চেষ্টা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ২১ শিক্ষার্থী, তিন কর্মকর্তা এবং তিনটি মাদক নিরাময়কেন্দ্রকে পুরস্কার দেয়া হয়। আলোচনা সভার আগে মাদকবিরোধী শোভাযাত্রা হয়। সভার শুরুতে ‘মাদককে না বলুন’ শিরোনামে অধিদপ্তরের থিম সং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্মিত সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com