1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

৫০ শয্যা থেকে ১০১ শয্যাবিশিষ্ট উন্নীতকরণ হচ্ছে  জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যাবিশিষ্ট উন্নীতকরণের প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার রাতে স্থানীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদের ফেসবুক আইডি সূত্রে এমন তথ্য জানা গেছে। এ সংক্রান্ত  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা’র উপসচিব কাজী শফির উদ্দিন আহমেদের স্বাক্ষরিত একটি পত্রের সঙ্গে একটি তালিকাও পোষ্ট করেছেন তিনি।

জানা যায়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরিপত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করতে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় হাসপাতাল স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসনের এমপি বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জানান, গ্রামীণ স্বাস্থ্য সেবার মান কে উন্নত ও সুনিশ্চিত করার স্বার্থে দেশের বিদ্যমান ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০১ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়ার মধ্যে আমার নির্বাচনী এলাকার জগন্নাথপুর উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ ২টি হাসপাতাল অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com