1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড দাবি আদায়ে অনড় ‘ককরোচ’ পার্টি দিল্লির রাজনীতিতে নয়া সমীকরণ সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা

জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত 

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৫ Time View

স্টাফ রিপোর্টার::

প্রতি বছরের ন্যায় এবারও আইএফআইসি ব্যাংকের জগন্নাথপুর শাখার উদ্যোগে জগন্নাথপুরের

বিভিন্ন শ্রেণির নারী উদ্যোক্তাদের নিয়ে ‘সমৃদ্ধি নারী উদ্যোক্তা কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই)  দুপুর ১২টায় ব্যাংকের হলরুমে কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্যাংক শাখা’র ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু’র সভাপতিত্বে  ও নির্বানজ্যোতি তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য দেন ব্যাংকের ঋণ বিতরণ বিষয়ক অফিসার আবু রিফাত রাকিবুল, মার্কেটিং সেলস অফিসার রাকিবুল হাসান ও রূপসী বিউটি পার্লার এর পরিচালক অর্চনা চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মশালা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। নারী উদ্যোক্তারা যাতে ব্যাংকিং সুবিধার সঠিক ব্যবহার করে তাদের ব্যবসা আরও সম্প্রসারণ করতে পারেন, সে বিষয়ে ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়াও ​কর্মশালায় স্থানীয় নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য অর্জন, নতুন ব্যবসা পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের সুবিধা প্রদানসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com