1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস-নাসীরুদ্দীন পাটোয়ারসহ আহত অনেকে জগন্নাথপুরে বিএনপির জরুরি সভা সম্পন্ন: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ জগন্নাথপুরে সেলিম মিয়া হত্যা মামলার ৮ আসামী গ্রেপ্তার জগন্নাথপুরে ৩৪ লাখ টাকার কৃষি ঋণ পেলেন ১৮ জন কৃষক দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু সুনামগঞ্জের সব উপজেলায় হাওরভাতা চালুর দাবি এমপি নুরুলের ‘রাতের ভোটের’ সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক আব্দুল আহাদ সহ ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে কোরআনের যে আয়াত মানবজীবনের পূর্ণাঙ্গ জীবনবিধান জগন্নাথপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে মা ও শিশুর সামাজিক সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ৩৪ লাখ টাকার কৃষি ঋণ পেলেন ১৮ জন কৃষক

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্য ঋণ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা মডেল মসজিদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংক এশিয়ার জোনাল অফিসার আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল-আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এস,এম. এমদাদুল হক ও উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার  ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংক ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংক ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংকের ব্যবস্থাপক ইমান সারোয়ার ও কৃষক জুয়েল মিয়া। স্বাগত বক্তব্য দেন ব্যাংক এশিয়া পিএলসি সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।

বক্তারা বলেন, কৃষকরাই গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও হয়রানিমুক্ত ঋণ সুবিধা দেওয়া হলে তারা জাতীয় অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবেন। একই সাথে, কৃষকদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ডেটা সংগ্রহ, তথ্য সহজীকরণ এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার ওপর তারা বিশেষ জোর দেন।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সর্ব নিন্ম ৪০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লাখ টাকা  করে ১৮ জন কৃষকের মধ্যে বিভিন্ন তফসিলি ব্যাংকের  মোট ৩৪ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, পৌর বিএনপি নেতা হাবিল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com