1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। ‎নিহত আকমল হোসেন (৩৭) উপজেলার ভীমখালী ইউনিয়নের পুরান চান্দবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকমল হোসেন জালের নৌকা নিয়ে বলহর হাওরে মাছ ধরতে যান। ভোরে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে স্বজন, স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসী বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

‎একপর্যায়ে বলহর হাওরে তার ব্যবহৃত নৌকাটি পাওয়া গেলেও আকমল হোসেনের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে নিহতের বড় ভাই মকবুল হোসেন আজ মঙ্গলবার  (৪ আগষ্ট) দুপুরে জামালগঞ্জ থানায় একটি জিডি করেন। ‎পরে দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর বলহর হাওরের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

‎ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার বলেন, নিখোঁজের পর বল হাওরে পাড় লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে জামালগঞ্জ থানা পুলিশ ও নিহতের স্বজনরা উপস্থিত রয়েছেন। ঘটনা তদন্ত করার জন্য দাবি জানিয়েছে নিহতের পরিবার।

‎এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. বন্দে আলী জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com