1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ইসাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলার ঘটনায় মানববন্ধন

  • Update Time : সোমবার, ৩০ মে, ২০১৬
  • ৫৪৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপালনকালে ইসাকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তাজউদ্দিন আহমদ দুর্বৃত্তের হামলায় আহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সোমবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম,শিক্ষানুরাগী সদস্য হীরা মিয়া,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইকবাল হোসেন আনা,বর্তমান প্রধান শিক্ষক আব্দুজ জাহের, কমিটির সদস্য এম এম সুহেল, ঝন্টু আচার্য্য, আফিজ উল্যাহ, হরুফ মিয়া প্রমুখ সভায় বক্তারা ইসাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজউদ্দিন আহমদ এর ওপর দুর্বৃত্তের হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও পরিচালনা কমিটির নের্তৃবৃন্দ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com