1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রানীগঞ্জ গণহত্যা দিবস আজ ওজনে কম দেওয়ায় যে পরিণতি হয়েছিল মাদয়ানবাসীর শ্রীরামসি আঞ্চলিক শোক ও গণহত্যা দিবস পালিত নজরুল বর্ষ উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশী যুবকের মৃত্যু লন্ডনে ধান চাষ করে ইতিহাস গড়েছেন জগন্নাথপুরের আজম খান  জগন্নাথপুরে ৬টি গ্রামীণ সড়ক আধুনিকায়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ভাইয়ের নিষেধ অমান্য করে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল কিশোরের লাখ টাকায় সন্তান বিক্রি করে বাবার আইফোন কেনা, সেই শিশুপুত্র উদ্ধার ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ কর্ণাটকে মন্ত্রীর মন্তব্যে তোলপাড়, ক্ষমা চাওয়ার দাবি বিজেপির

জগন্নাথপুরে ৬টি গ্রামীণ সড়ক আধুনিকায়নে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রনয়নকল্পে গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন এর সঞ্চালনায় প্রকল্পের সার্বিক বিষয় উপস্থাপনা করেন জি আই এস স্পেশালিষ্ট বেটস সাকিব হাসান। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি মহসিন উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপ পরিদর্শক নুরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,গণমাধ্যমকর্মী গোবিন্দ দে, শাহ ফুজায়েল আহমেদ,আল আমীন,জগন্নাথপুর বাস মালিক সমিতির প্রতিনিধি মুকুল কর,সিএনজি মালিক শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজর প্রমুখ।
সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলার ছয়টি সড়কে প্রাথমিকভাবে গ্রামীণ সড়কের কোররোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে আলোচনা হয়। এসব সড়ক টেকসই ও মানসম্মতভাবে বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্হার অগ্রগতিতে মাইলফলক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সভায় বক্তারা জগন্নাথপুর উপজেলার যোগাযোগ চিত্র তুলে ধরে দ্রুত এসব সংস্কারে পদক্ষেপ গ্রহণ ও আরো বিভিন্ন সড়ক এ প্রকল্পে অন্তর্ভুক্তের দাবি জানান। সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন উপজেলার এলজিইডির আওতাধীন সড়ক যোগাযোগের চিত্র তুলে ধরে এসব সড়ক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা অবহিত করেন এবং শ্রীঘ্রই সুফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com