1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ সুপার, অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা জগন্নাথপুরে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে সংঘর্ষে নিহত ‘দুই ভাইয়ের’ একই সঙ্গে জানাজা, পাশাপাশি কবর জগন্নাথপুরে মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে জগন্নাথপুরে উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড ১০২ ভরি স্বর্ণ ছিনতাই: গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন

ব্রিটিশ পাসপোর্টধারীর মরদেহ পড়ে ছিল বাসায়, স্বজনরা প্রবাসে

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের হালিশহরে দেলোয়ার হোসেন জাকির নামে এক ব্রিটিশ পাসপোর্টধারী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার হালিশহরের এ ব্লকের ১০ নম্বর লেনের ‘রওশন মঞ্জিল’ -এর দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

৫৫ বছর বয়সী জাকিরের পরিবারের সদস্যরা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে। তারা চারদিন ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না।

জাকির সন্দ্বীপের অধুনালুপ্ত সন্দ্বীপ টাউন দীঘির পাড়ের অজিউল্যাহ সুকানী প্রকাশের ছেলে। তাঁর পরিবার লন্ডনে স্থায়ীভাবে বসবাস করে। তিনি দুই বছর ধরে বাসাটিতে একাই থাকতেন।

হালিশহর থানার ওসি প্রণব চৌধুরী জানান, চারদিন ধরে স্বজনরা ফোনে জাকিরের কোনো সাড়া পাচ্ছিলেন না। কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে হালিশহর থানা পুলিশ দরজা ভেঙে খাটের ওপর থেকে জাকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। সূত্র-সমকাল

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com