1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে পল্লবী চৌধুরী। তার মোট মার্ক ১১৯০। সে সিলেট এমসি কলেজ থেকে এ পরীক্ষায় অংশ নেয়

পল্লবী চৌধুরী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের সহকারী পরিচালক (সহযোগী অধ্যাপক) প্রতাপ চৌধুরী ও লতিফা শফি চৌধুরী মহিলা কলেজের সহকারী অধ্যাপক তপতী রায়ের প্রথম সন্তান।

তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামে। বর্তমানে তারা দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ির পূর্বজৈনপুর এলাকার স্থায়ী বাসিন্দা। এসএসসিতেও সিলেট সরকারী অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে সে গোল্ডেন জিপিএ-৫ ও ১২৩৬ মার্ক পেয়েছিল। পল্লবী এই কৃতিত্বের জন্য পিতা-মাতা ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার হতে চায়।
পল্লবী তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের আশির্বাদ কামনা করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com