1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায় টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ আশুলিয়ায় সকাল থেকেই শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া প্রতিনিয়ত আল্লাহ যেভাবে বান্দার সাহায্যে এগিয়ে আসেন জগন্নাথপুরে ‘মোবাইল মার্কেট’ ব্যবসায়ীদের কমিটি নতুন গঠন বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, ‘খুনি’ ছেলের কারাগারে মৃত্যু পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক

রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

রাজধানীর মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামার আহ্বান জানিয়ে মাইকিং করছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অলিগলিতে ঘুরে ঘুরে মাইকিং করতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এদিকে আন্দোলনকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোথাও কোথাও শ্রমিকদের পুলিশের ওপর হামলা ও মারধর করতেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে টহল দিচ্ছেন। মাইকিং করে আন্দোলনকারীদের সড়কে অবস্থান না নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

মাইকিংয়ের পাশাপাশি আন্দোলন থামাতে পুলিশকে টিয়ারশেল সাউন্ড ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে।

সংঘর্ষের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলন ও পুলিশের অবস্থান ঘিরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com