জগন্নাথপুর২৪ ডেস্ক::
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাস ও ব্যাটারি রিকশার সংঘর্ষে চারজনের প্রাণহানির তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থার কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এশিয়ান ইউনিভার্সিটির বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। সেখানে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজ চালিয়েছে।
বিডিনিউজ২৪.কম