1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা দোয়ারাবাজারে বালু তোলায় বাধা, জমির দখল নিতে ফসল বিনষ্ট ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপযাপন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুুতিসভা মানুষ কেন ইবাদতে ভারসাম্য হারিয়ে ফেলে জগন্নাথপুরে ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো মেধাবৃত্তি পরীক্ষা হবিগঞ্জে জাতীয় গ্রিডের  ৪ হাজার ২৯২ লিটাৃর কনডেনসেট চুরি ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠান ১৭ নভেম্বর মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া লিবিয়া-সার্বিয়াসহ যে ১২ দেশে কর্মী পাঠানো যাবে না বিরোধের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা প্রাইভেট শিক্ষক রাজিবের নেশা

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রাজিব হোসেন (৩৮) নামের এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) ছাত্রীর মা মমতা খাতুন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও একই উপায়ে তার দুই প্রাইভেট ছাত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়ে করলেও সংসার টেকেনি।

রাজিব হোসেন উপজেলার বালসাবাড়ী কাঠালতলা গ্রামের আল মাহমুদের ছেলে এবং স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি প্রাইভেট কোচিং সেন্টারের পরিচালক। নিখোঁজ ছাত্রী বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। কিন্তু পরীক্ষা শেষে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, তার প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে ভুলিয়ে-ভালিয়ে নিয়ে গেছেন। এরপর থেকে ওই ছাত্রী ও কথিত শিক্ষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরদিন রাতে বৃহস্পতিবার রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ছাত্রীটির মা।

 

ছাত্রীর মায়ের থানায় দেওয়া মামলায় বলা হয়েছে, অভিযুক্ত রাজিব হোসেন এর আগেও তার দুই প্রাইভেট ছাত্রীকে কয়েক মাসের ব্যবধানে একই উপায়ে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে তাদের বিয়েও হয়। কিন্তু পরবর্তী সময়ে দুজনকেই ডিভোর্স দেন এই শিক্ষক। বর্তমানে তার ঘরে একটি স্ত্রী রয়েছে।

বালসাবাড়ী হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আসছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ছাত্রীর মা উল্লাপাড়া মডেল থানায় কথিত শিক্ষক রাজিব হোসেন ও তার মা রোজি খাতুনকে আসামি করে অপহরণ মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। খোঁজা হচ্ছে পলাতক রাজিব হোসেন ও উক্ত ছাত্রীকে।

সূত্র-যুগান্তর

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com