1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, অগ্রাধিকার পাবে মেয়াদোত্তীর্ণ ইউনিয়নগুলো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হলে মুমিনের করণীয় ওমরাহ পালনে যাওয়ার আগে তুরস্কের বিমানবন্দরে নামাজরত ইমামের মৃত্যু

নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বরিশাল নগরের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্মের পর নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন ভিন্ন ধর্মের দুই ব্যক্তি। তাঁদের একজন সনাতন ধর্মাবলম্বী, অন্যজন মুসলিম। সন্তান জন্মের সময় এক ব্যক্তি হাসপাতালে উপস্থিত থাকলেও পরে সেখানে এসে নিজেকে নবজাতকের বাবা দাবি করেন আরও একজন। গতকাল রোববার এ নিয়ে নগরের আরিফ মেমোরিয়াল হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের প্রসূতি সেখানে সন্তান জন্ম দেন। এ সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পর এমদাদুল নামের আরও এক ব্যক্তি হাসপাতালে এসে নবজাতকের বাবা বলে দাবি করেন।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর বরিশালের চরমোনাই ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন কাগজপত্রও দেখান এমদাদুল।

এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে সটকে পড়েন শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য কাগজপত্রের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। পরে তাঁরা বিয়ে করেন। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। স্থানীয় সূত্র জানায়, শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্বামীর কাছেও যেতেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পরে পিতৃত্ব দাবি করা দুই ব্যক্তিও হাসপাতাল ছেড়ে চলে যান।

সুত্র- আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com