1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউরোপের কথা বলে লিবিয়ায় জিম্মি দুই যুবক, ৪০ লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে জলবায়ু সম্মেলন, তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জগন্নাথপুরে দুই দিনব্যাপী রাধারমণ উৎসব,১১ বছর ধরে উপেক্ষিত রাধারমণ স্মৃতি কমপ্লেক্স জগন্নাথপুরে বিএনপির উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’পালিত

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

অসুস্থ বাকি ৪৫ জনের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে। তারা হলেন—নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), নাঈম (১৫), হাসনাত (২২), আবিদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আবদুল্লাহ (১৪), মঈনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), আয়াতুল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বায়েজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মেরাজ (১৮), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), মঈনুল (২০), তানভীর (১৮), আলী আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আবদুল্লাহ (১৩), রিফাতুল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদোয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আবদুস শাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), আবদুল্লাহ রায়হান (১৭), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

উদ্ধারকারীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদ্রাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়। রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদ্রাসা ভবনের দোতলায় এই আগুন লেগেছিল।

মাদ্রাসা ভবনটির দোতলায় লাইব্রেরি ছিল বলে হাসপাতালে আসা ছাত্ররা জানিয়েছেন। আগুনে লাইব্রেরিটি পুড়ে গিয়েছে। সূত্র-বিডিনিউজ২৪.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com