1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
আগুন-ককটেল ঠেকাতে আইজিপির নির্দেশনা জগন্নাথপুরে আলোচিত ‘দুই ভাই’ হত্যা মামলার দুই আসামি নবীগঞ্জ থেকে গ্রেপ্তার ইউরোপের কথা বলে লিবিয়ায় জিম্মি দুই যুবক, ৪০ লাখ টাকা দিয়েও মেলেনি মুক্তি নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৪৮ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে জলবায়ু সম্মেলন, তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী গুজব ও অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে ইসলাম নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির ভারতে চলন্ত গাড়িতে জীবন্ত পুড়ে প্রাণ গেল ৬ বন্ধুর হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্রে করে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জগন্নাথপুরে আলোচিত ‘দুই ভাই’ হত্যা মামলার দুই আসামি নবীগঞ্জ থেকে গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View
স্টাফ রিপোর্টার::
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ এর অভিযানে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পলাতক দুই এজাহারভুক্ত আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের জামাল হোসেনের ছেলে মামলার ৪ নম্বর আসামী সুহেল মিয়া ও
ও এক গ্রামের মৃত আছির উল্লার ছেলে মামলার ১৪ নম্বর আসামি রোকন মিয়া।  
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ)-এর একটি যৌথ আভিযানিক দল সোমবার দিবাগত রাত পোনে ৪টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন পানিউমদা ইউনিয়নের পানিউমদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদেরকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর দু ‍পুরে পীরেরগাঁও গ্রামের আরব আলীর ছেলে আলমগীর হোসেনের সাথে একই গ্রামের আছির উল্লাহর ছেলে আবুল কাশেমের জমিতে পানি সেচ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে আলমগীরের পক্ষের কৃষক মতিউর রহমান প্রতিপক্ষের ছুলফির আঘাতে বুকে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিউরকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে মতিউর রহমানের পক্ষের মুজিবুর (৩৮) ও আতাউর (৫০) কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান মারা যান। এদিকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত মতিউর রহমানের ভাই বাদী হয়ে গত ৩০ অক্টোবর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা  দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com