1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর জগন্নাথপুরে সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের এসপি গ্রেপ্তার গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা, ছুটি অর্ধশতাধিকে ডিসেম্বরকে সামনে রেখে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার, মাঠে থাকবে বিএনপি ও মিত্ররা কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো জগন্নাথপুরে ৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে শেষ হলো ‘ইসলামিক সোসাইটি’র ৩য় মেধাবৃত্তি পরীক্ষা  এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

হবিগঞ্জে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিল নিয়ে অনিশ্চয়তা

  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁকে মাহফিলে আসতে বাধা দেওয়ার দাবিতে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের বিক্ষোভ এবং প্রশাসনের পক্ষ থেকে মাহফিল বন্ধের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজ রোববার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সামনে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে নেতাকর্মীরা মাহফিলে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন।

বিক্ষোভে এম শাহীন আলম রিপন বলেন, ‘যেকোনো মূল্যে তাহেরীর ওয়াজে অংশগ্রহণ প্রতিহত করা হবে। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। এ সময় তিনি তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।

পরে এম শাহীন আলম রিপন বলেন, ‘আমরা মাহফিলের বিরুদ্ধে নই, শুধু তাহেরীর অংশগ্রহণের বিরুদ্ধে। তিনি মাহফিলে এলে আমরা আন্দোলন করব।’

অন্যদিকে, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘সৎকাজে বাধা আসবেই। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হয়ে আল্লাহ ও তাঁর রাসুলের বয়ান করব, ইনশাআল্লাহ। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারের আহ্বান জানাব।’

এদিকে, খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে মহাসম্মেলনের প্রস্তুতি চলছে। তবে তাহেরীর অংশগ্রহণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের আশঙ্কা, তাঁকে আমন্ত্রণ জানানো হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি তুলে ধরে মাহফিল বন্ধ করে দেওয়া হতে পারে।

স্থানীয় একটি সূত্রের দাবি, তাহেরী বক্তা হিসেবে অংশ না নিলেও শ্রোতা হিসেবে মাহফিলে উপস্থিত হতে পারেন। তবে তাঁর উপস্থিতির বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, তাঁর ভক্ত-অনুসারীরা মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছেন।

আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা ও মুফতি তাহেরীর ঘনিষ্ঠ সহচর মুফতি মোজাম্মেল হক মাসুমী বলেন, ‘প্রশাসনের কাজ নয় কোনো বক্তাকে নিষিদ্ধ করা। মাহফিলের অনুমতির কথা বলে ভয় দেখিয়ে তাহেরীর আসাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এলাকার মানুষের ধর্মীয় চেতনা নিয়ে এ ধরনের খেলাধুলা বন্ধ করা প্রয়োজন।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পাঠানো বার্তারও কোনো জবাব দেননি তিনি।

স্থানীয় কয়েকজনের মতে, মাহফিলে অতিথিদের নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের সূত্রপাত হতে পারে। তবে এ বিরোধের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

মাহফিলের আয়োজকরা জানান, বিএনপি নেতৃবৃন্দ কেন এমন অবস্থান নিয়েছেন, তা তাঁদের বোধগম্য নয়। তাঁরা সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং মাহফিলকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে আগ্রহী হননি। সূত্র-সিলেটভিউ.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com