1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী রিজিকের ফয়সালা হয় আসমানে উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সাগরপথে গ্রিস যেতে গিয়ে এক মাস ধরে নিখোঁজ জগন্নাথপুরের দুই যুবক, উৎকণ্ঠায় পরিবার

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

বিশেষ প্রতিনিধি::

লিবিয়া হয়ে সাগর পথে গ্রীসে যাওয়ার পথে  এক মাস ধরে নিখোঁজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই যুবক। তাদের সন্ধান না পেয়ে পরিবারের লোকজন চরম হতাশায় দিন কাটাচ্ছেন।  গত মার্চ মাসে  লিবিয়া হয়ে সাগর পথে গ্রীস যাওয়ার পথে জগন্নাথপুরের ৫ যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এসব ঘটনার রেশ কাটতে না কাটতে জগন্নাথপুরের আরো দুই যুবক নিখোঁজের ঘটনায় হতদরিদ্র  দুই পরিবারের মধ্যে  চরম হতাশা দেখা গেছে। দিশেহারা হয়ে তাদের সন্ধানে দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলাকাবাসী ও নিখোঁজ দুই পরিবারের লোকজন জানান, উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের  হতদরিদ্র পরিবারের সন্তান লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০) পরিবারে স্বচ্ছলতা আনতে লিবিয়া হয়ে সাগর পথে গ্রীসে পাঠানোর দালাল জসিমের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তি করে ৭ লাখ টাকা অগ্রীম  দিয়ে অক্টোবর মাসে বাড়ি থেকে রওয়ানা দেয়। দালাল জসিমের কথা মতো ১১ অক্টোবর লিবিয়া হয়ে সাগর পথে গ্রীসের পথে রওয়ানা হয়। কথা ছিল গ্রীসে পৌঁছে ফোন দেয়ার পর আরো ৫ লাখ টাকা দিবে। কিন্তু এক মাস অতিবাহিত হলেও তার কোন সন্ধান মিলছে না।
অপু মিয়ার ভাই সানুর মিয়া  বলেন, আমরা চরম হতাশায় দিন পার করছি। দালালরা ফোন ধরেনা। আর ফোন ধরলে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আমার ভাই এখন কীভাবে আছে কেমন আছে এই চিন্তায় পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫) একইভাবে লিবিয়া হয়ে সাগর পথে গ্রীসের পথে রওয়ানা হন। ১১ অক্টোবর থেকে লিটন মিয়া (৪০) নিখোঁজ রয়েছেন।
লিটন মিয়ার চাচাতো  ভাই রুমেন মিয়া জানান, পরিবারের লোকজন যখন ভাইয়ের সন্ধানে দিশেহারা তখন অপরিচিত আরেক দালাল ফোন করে ১২ লাখ টাকা দাবি করে। টাকা দিলে ভাই কে ভিডিও কলে মাতিয়ে দিবে এমন শর্তে ওই ১২ লাখ টাকা চায়। সঠিক তথ্য না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। লিবিয়ায় থাকা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও কোন সন্ধান মিলছে না। বৃদ্ধ বাবা মা ও তাঁর স্ত্রী সন্তানদের নীরব কান্না থামছে না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান জানান, আমি এ থানায় নতুন যোগদান করেছি। এ বিষয় আমি খোঁজ নিয়ে দেখব।
প্রসঙ্গত গত ৩০ মার্চ লিবিয়া হয়ে সাগর পথে গ্রীসে যাওয়ার পথে জগন্নাথপুরের ৫ যুবকের মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর থানায় পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দালাল জসিমসহ ৫ জনকে আসামি করা হয়েছিল। জসিম বর্তমানে লিবিয়াতে রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com