1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে ৬ দোকানিকে জরিমানা সাগরপথে গ্রিস যাচ্ছিলেন হবিগঞ্জের ৭ তরুণ, নৌকাডুবির পর খোঁজ নেই ৬ জনের জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত সমাজ থেকে অশ্লীলতা বন্ধ করতে নবীজির ৭ নির্দেশ টুঙ্গিপাড়ায় থানা ও এমপি’র বাড়িতে আগুন যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা শহরে এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুই নেতা হলেন কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিন এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালান। এতে কৃষক দল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন।

হামলার পর তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com