1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের সন্তান এমপি কয়ছর আহমেদ  জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের এমপি কয়ছর আহমেদের প্রচেষ্টায় জগন্নাথপুরে দুটি দীর্ঘ সেতু অনুমোদন, উচ্ছ্বসিত হাওরবাসী জগন্নাথপুরে থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি কয়ছর আহমদ- অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় হবে না সিলেটে চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত জগন্নাথপুরে বোরো ফসলরক্ষা বাঁধের জরিপ কাজ চলছে, সেচ সংকটের শঙ্কায় কৃষকরা

জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View
Pastel Glow Colors Smooth Gradient Rainbow Defocused Blurred Motion Iridescent Abstract Background Vector Illustration, Widescreen

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের হবিবপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল চালকসহ উপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত সাদ্দাম উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, সাদ্দাম নিজ গ্রামের আরো দুইজনের সঙ্গে মোটর সাইকেল যোগে জগন্নাথপুর বাজারে আসছিল। পথিমধ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পর পিকআপ গাড়িটি সিলেটের দিকে পালিয়ে যায়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com