1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

প্রেস বিজ্ঞপ্তি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় শ্রীধরপাশা বাজারস্থ জামায়াত কার্যালয়ে আগামী দুই বছরের জন্য কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম ও মো. দিলোয়ার হোসাইন।
নবগঠিত কমিটির সদস্যবৃন্দ হলেন-
সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি মাওলানা সামিরুজ্জামান, সেক্রেটারি মিসবাহ উদ্দিন, অফিস ও বায়তুল মাল সেক্রেটারি আল-আমীন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি সালমান কোরেশি, শ্রম বিভাগীয় সেক্রেটারি ডা. রাফিক উদ্দিন, পেশাজীবী সেক্রেটারি রিয়াজ উদ্দিন এবং যুব বিভাগীয় সেক্রেটারি মুহিদুর রহমান,সদস্য
আমিরুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, খায়রুল ইসলাম, সুলতান মিয়া, সুয়েব আহমদ, ডা. আব্দুল হামিদ ও ডা. নূরুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com