1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

নারী এমপি হত্যা : ব্রিটেনে গণভোট স্থগিত

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৩৪৫ Time View

আমিনুল হক ওয়েছ::ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকা নিয়ে এক গণভোট হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে প্রচারণাও শুরু করা হয়েছিল। তবে গুলি ও ছুরিকাঘাতে লেবার পার্টির এমপি জো কক্স নিহত হবার পর সেই প্রচারণা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নারী ওই সংসদ সদস্য জো কক্সকে (৪১) গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। কক্সের নির্বাচনী এলাকা লিডস শহরের অদূরে ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ঘটনায় জড়িত সন্দেহে টমি মেইর (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। শোক প্রকাশ করছেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বিশ্ব নেতৃবৃন্দ। গত ২৫ বছরের মধ্যে কক্সই প্রথম কোনো এমপি যাকে হত্যা করা হলো।

এর আগে ১৯৯০ সালে পদে আসীন অবস্থায় আইরিশ রিপাবলিকানদের হামলায় কনজারভেটিভ একজন সংসদ সদস্য মারা গিয়েছিলেন।

ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরুন ও যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন শোক প্রকাশ করেছেন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com