1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আব্দুর রহমানের দুই সহযোগির ৩০ বছর কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটে আলোচিত ‘সূর্যদীঘল’ বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় জঙ্গি শায়েখ আবদুর রহমানের দুই সহযোগীর ৩০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৭ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পিপি মাসুক আহমদ ও ইশতিয়াক আহমদ চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি হচ্ছেন- আবদুল আজিজ এবং মাজেদুল ইসলাম হৃদয়।

অতিরিক্ত পিপি মাসুক আহমদ ও ইশতিয়াক আহমদ চৌধুরী জানান, সূর্যদীঘল বাড়ির অস্ত্র ও বিস্ফোরক মামলায় আদালত ৩৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আজ রায় ঘোষণা করেছেন। এ মামলায় শায়েখ আবদুর রহমানও আসামি ছিলেন। গতকাল বুধবার মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ধার্য্য করেছিলেন আদালত।

অতিরিক্ত পিপি মাসুক আহমদ ও ইশতিয়াক আহমদ চৌধুরী আরো জানান, মামলাটি আলোচিত। ২০০৬ সালের ২ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট মহানগরীর পূর্ব শাপলাবাগ সূর্যদীঘল বাড়িতে হরকাতুল জিহাদের জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালায়। ওই সময় বাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। যৌথবাহিনী ওই বাড়ি থেকে জেএমবির তৎকালীন শীর্ষ নেতা শায়েখ আবদুর রহমানের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।

তারা জানান, ওই ঘটনায় নগরীর কোতোয়ালী থানার তৎকালীন এসআই মো. ওয়ালী উল্লাহ বাদী হয়ে শায়েখ আবদুর রহমানসহ ৯ জনকে আসামি করে অস্ত্র ও বিস্ফোরক মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ মে সিলেট গোয়েন্দা শাখা (ডিবি)-এর তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী শায়েখ আবদুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পরবর্তীতে ২০০৮ সালের ২ জানুয়ারি চার্জগঠন শেষে এ মামলার বিচার কাজ শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com