1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সিটি নির্বাচনে এখনই সেনা মোতায়েন চায় বিএনপি

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৬৪৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ঢাকা ও চট্টগ্রামের তিন সিটি করপোরেশন নির্বাচনে এখনই সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষ থেকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘নির্বাচন কমিশন প্রথমে বলেছে, নির্বাচনে সেনাবাহিনী মাঠে থাকবে। কিন্তু এখন তারা বলছেন, সেনারা ব্যারাকেই থাকবে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।’

বিএনপি কেন্দ্রীয় কমিটির এই নেতা আরো বলেন, ‘শান্তিকামী নাগরিক ও ভোটারদের দাবি, নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনাবাহিনীকে মাঠে নামানো হোক। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে চাইলে এখনই বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে।’

হত্যার উদ্দেশ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে দাবি করে রিপন বলেন, ‘হামলার এ ঘটনায় সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদাসীনতা দেখাচ্ছে। এতে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই এসব হামলার ঘটনা ঘটছে।’

এ ব্যাপারে নির্বাচন কমিশন ‘একচোখা’ নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করে আসাদুজ্জামান রিপন আরো বলেন, ‘হামলার ঘটনায় নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শীর্ষ নেতাদের ওপর হামলায় প্রমাণ হয়ে গেছে- সরকার নির্বাচনে সন্ত্রাসী, অপশক্তি ব্যবহার করবে। আমরা তাই সেনা মোতায়েনের কথা বলছি। কিন্তু নির্বাচন কমিশন বিএনপির এই দাবিতে কর্ণপাত করছে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com