1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে

  • Update Time : রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬
  • ৪৭১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সভায় তিনি এসব বলেন।

বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার আয়োজন করে জিয়া পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com