1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

জগন্নাথপুরের সৈয়দপুর আর্দশ কলেজসহ জেলার ৩ কলেজ উন্নয়নে ১৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ৫৩৬ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৩ টি কলেজের ভবন নির্মাণের জন্য ১৬ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করেছে। শীঘ্রই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই তিন ভবনের দরপত্র আহ্বান করবে। এছাড়া সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের বর্ধিত ক্যাম্পাস (পুরাতন জেল) সংস্কারের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এই ৪ টি প্রকল্পই পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করেছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর কলেজের ভবন নির্মাণের জন্য প্রায় ৭ কোটি টাকা, দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজের ভবন নির্মাণের জন্য ৪ কোটি টাকা এবং জগন্নাথপুরের সৈয়দপুর আদর্শ কলেজের ভবন নির্মাণের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের বর্ধিত ক্যাম্পাস সংস্কারের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। গত সপ্তাহে পরিকল্পনা মন্ত্রণালয়ে এই প্রকল্পগুলো অনুমোদিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী মো. উজ্জ্বল বখ্ত বলেন,‘৪ টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের অনুমোদনের চিঠি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাওয়া গেছে। আমরা শীঘ্রই এই ক্যাম্পাস সংস্কারের দরপত্র প্রক্রিয়ায় যাব।
অন্যগুলোরও চিঠি পেলেই দরপত্র প্রক্রিয়া শুরু হবে’।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘এই প্রকল্পগুলো সুনামগঞ্জের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ৩ টি কলেজে ভবন নির্মাণ জরুরি ছিল। সরকারি মহিলা কলেজের বর্ধিত ক্যাম্পাস অনেক পুরোনো, ঐ ভবনেরও সংস্কার জরুরি। আমি মনে করেছি এগুলো হওয়া জরুরি। এজন্যই এগুলো আমরা অনুমোদন দিয়েছি’। সূত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com