সুহেল হাসান:: জগন্নাথপুর উপজেলার শাহজালাল মহাবিদ্যালয়ের ছাত্রী লিজা বেগম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় এ ইউনিটে ৪র্থ স্থান অর্জন করেছে। কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের আব্দুল খালিক ও আলেয়া বেগমের দ্বিতীয় সন্তান লিজা বেগম । সোমবার সন্ধ্যায় শাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় । লিজার এই অর্জনের খবর পেয়ে কলেজে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয় । আজ সকালে কলেজে লিজা বেগম ও উপস্তিত সকলকে মিষ্টমুখ করানো হয় ও তার ভর্তির সমস্ত ব্যয় শাহজালাল মহাবিদ্যালয় প্রদান করবে বলে জানান কলেজের অধ্যক্ষ এম এ মতিন । লিজা জানায় শাবিতে সে ইংরেজী বিষয়ে উচ্চ শিক্ষা অর্জন করে ভবিষতে বিসিএস দিয়ে সে প্রশাসন বিভাগে চাকরী করতে । শাহজালাল মহাবিদ্যালয়ের ছাত্রী লিজা বেগম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে ৪র্থ স্থান অর্জন করায় তাকে অভিনন্দন জানান, শাহজালাল মহাবিদ্যালয়ের গর্ভনিং ভডির সভাপতি সাবেক চেয়ারম্যন আলহাজ্ব সিরাজুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্টাতা অধ্যক্ষ এম এ মতিন, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যন আলহাজ্ব আব্দুল হাসিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাল হোসেন রানা, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রভাষক এনামুল কবির, রিংকর রায়, দেবাসিস রায়, হাসানুজ্জামান খান, মহিউদ্দিন মাহি, জহিরুল ইসলাম, নিজাম উদ্দিন, আমিনুল ইসলাম, মাহমুদ সুলতান, আবু তাহের রানা, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, শাহজালাল মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাথী সাংবাদিক সুহেল হাসান প্রমুখ ।
উল্লেখ্য, গত শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৮৭ জন এবং ‘বি’ ইউনিটে ৯৫০টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৮৪ শতাংশ এবং ‘বি’ ইউনিটে ৭৭ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিল।
Leave a Reply