1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মজিদপুর প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রতিভা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৫১৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের শিক্ষানুরাগী তরুণদের নিয়ে গঠিত প্রতিভা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে প্রতিভা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রতিভা প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ট্যালেন্টপুলে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থী জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবু রায়হান দুরন্ত, একই বিদ্যালয়ের দ্বিতীয় স্থান অধিকারী বিক্রমাদিত্য ক্ষত্রিয় অমিত, ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় স্থান অধিকারী সুপ্তা দেবনাথ,জগন্নাথপুরমডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী চতুর্থ স্থান অধিকারী নাদির আহমদ,জমাতউল্যাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি রানী সূত্রধর পঞ্চম স্থান অধিকার করেছেন। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এনাম হোসেন শহীদ,ইকড়ছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী একরাম মিয়া,ব্লুবার্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মাহমুদুল হাসান ইমন,দক্ষিন প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কায়িফ,সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফাইমা জাকিয়া। প্রতিভা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা এমদাদুর রহমান সুমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অচিরেই অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেষ্ট ও পুরস্কার তুলে দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com